২৪ ঘণ্টায় ১৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২৩:১৩

গত ২৪ ঘণ্টায়  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন  হাসপাতালে ১৯৮ জন  ভর্তি হয়েছেন। এর মধ্যে  রাজধানী  ঢাকায় নতুন ভর্তি রোগী ১৮৯ জন এবং অন্যান্য জেলা ও বিভাগে নতুন ভর্তি হয়েছে ৯ জন।  আজ রবিবার পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪২ জন।

আজ  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল থেকে পাঠানো  ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগী বিষয়ে  সর্বশেষ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতালে আজও ২০৪ ডেঙ্গু রোগী ভর্তি

তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার  ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে  ৯৬০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে  ভর্তি ৮৯ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত (১৫ আগস্ট)  বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট  ছয় হাজার ১০০ জন। একই সময়ে ছাড়প্রাপ্ত পেয়ে হাসপাতাল ছেড়েছেন  পাঁচ  হাজার ২৬ জন।

ইত্তেফাক/এমআর