নাটোরে এক সঙ্গে তিন সন্তানের জন্ম

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৫:২০

নাটোরে লিপি বেগম (২৫) নামে এক নারী এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। আজ সোমবার (১৬ আগস্ট) সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।

নাটোর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার ভোরে লিপি বেগমকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে নরমাল ডেলিভারির মাধ্যমে সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম সন্তান, ১০টা ৩৬ মিনিটে  দ্বিতীয় সন্তান, এবং ১০টা ৪২ মিনিটে তৃতীয় সন্তান প্রসব করেন ওই নারী।

হাসপাতালের আরএমও ডা. আমিনুল ইসলাম বলেন, বর্তমানে শিশু তিনটি এবং তাদের মা সুস্থ আছেন। তবে শিশুদের ওজন কম।

লিপি বেগম নাটোর সদর উপজেলার একডালা এলাকার মাসুদ রানার স্ত্রী। শিশুদের বাবা মাসুদ বলেন, তিন সন্তান পেয়ে আমি ও আমার পরিবার অনেক খুশি। বিয়ের দুই বছর পরই এক সঙ্গে তিন সন্তান পেয়ে খুশি তারা। বর্তমানে সন্তান ও মা সবাই সুস্থ আছেন।

ইত্তেফাক/এনএসএন