শহরে মাদকের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে গ্যাংয়ের সদস্যদের হাতে ছুরিকাঘাতে খুন হয়েছেন সেজান নামের এক তরুণ। সোমবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে কক্সবাজার শহরের বইল্ল্যা পাড়া অগ্মমেধা বৌদ্ধ বিহার কম্পাউডে এই খুনের ঘটনা ঘটে।
নিহত তরুণ সেজান (২০) কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর ছেলে। প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় তাহের, রাজু, শাহীন, অভিসহ আরও কয়েকজন মিলে ক্যাং এলাকায় মাদকের বিষয় নিয়ে কথা বলছিল। একপর্যায়ে তাদের ভেতর তর্কাতর্কি শুরু হয়। এর জের ধরে বাকিরা সেজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধারে স্থানীয় এক যুবক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার ক্লু উদঘাটন, খুনীদের চিহ্নিত করে তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এসজেড
