ভাণ্ডারিয়ায় জেপির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২৩:২৯

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান খলিল, ভাণ্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, প্রধান বক্তা জেপির উপজেলা সদস্য সচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেপি নেতা মো. হুমায়উন কবির বাদল সিকদার, মো. বাহাদুর সরদার, মো. রেজা আহম্মেদ দুলাল, যুবসংহতির মাস্টার আবুবক্কর, ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহ্উদ্দিন রাহাত জোমাদ্দার ও লাভলু সরদার প্রমুখ।  

ছবি: ইত্তেফাক

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবাহ্ উদ্দিন অরিফ জোমাদ্দার, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, মো. সাইদুর রহমান সাব্বির, মো. শহিদুজ্জামান রাজু মল্লিক, মো. মোস্তফা সিকদার, মো. মিঠু বিশ্বাস, আফজাল সরদার, মামুন ফরাজীসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুননেসা মুজিবসহ ৭৫এর ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসলাম হোসাইন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার বলেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে তৃণমূল থেকে দুর্নীতি প্রতিহত করতে হবে। আইন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না সে জন্য সকলকে স্ব স্ব অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। তা না হলে সোনার বাংলা গড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। 

এসময় তিনি (খশরু জোমাদ্দার) জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক সাবেক সফল যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারণ আওয়ামী লীগ সরকার গঠন করার সময় প্রথম তিনিই (আনোয়ার হোসেন মঞ্জু) বলে ছিলেন অন্য কোন দল নির্বাচনে অংশ না নিলেও জাতীয় পার্টি-জেপি তার আদর্শের যায়গা থেকে নির্বাচনে অংশ গ্রহণ করে ছিলেন। 

তাছাড়া তিনি শেখ হাসিনা সরকারের স্বপ্ন বাস্তবায়নে সব সময় বাংলাদেশ আওয়ামী লীগকে সহযোগিতা করে আসছে। এই ভাণ্ডারিয়াবাসীকে দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধ রেখে একটি আধুনিক ভাণ্ডারিয়া গড়ার জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। তাই তার হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টি-জেপির পাশাপাশি আওয়ামী লীগও কাজ করে যাচ্ছে এবং যাবে। 

ইত্তেফাক/এএএম