আফগানরা আসবে ধরেই বিসিবির প্রস্তুতি

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০২:৫৯

আফগানিস্তানে ক্ষমতার পটপরিবর্তন হয়েছে গত কয়েকদিনে। দেশটির ক্রিকেট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সর্বত্র। যদিও ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে আসা তালেবানদের মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, আফগানিস্তানের ক্রিকেট অব্যাহত থাকবে।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ৩১ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। শেষ পর্যন্ত দেশটির এমন বিপর্যস্ত পরিস্থিতিতে সিরিজটি হবে কি না, আফগান যুবারা আসতে পারবে কি না, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। যদিও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল জানিয়েছেন, আফগান যুব দল ঢাকায় আসছে এমনটা ধরেই প্রস্তুতি চলছে। তারা আসবে না, এমন তথ্য এখনো বিসিবির কাছে নেই।

BD U-19 loses in 2nd warm-up

গতকাল তিনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজ চলছে, আমাদের লজিস্টিকস অ্যারেঞ্জমেন্ট চলছে। তারা যদি আসতে না পারে তাদের বিষয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ ধরনের তথ্য আমাদের কাছে নেই।’

 

ইত্তেফাক/ইউবি