টোকিওর দর্শকহীন স্টেডিয়ামেই হবে প্যারা অলিম্পিক

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১০:৫৫

অলিম্পিক শেষ হয়ে গেলেও জাপানে থেমে যায়নি করোনা ভাইরাসের সংক্রমণ। টোকিও সহ দেশের বিভিন্ন শহরে বেড়েই চলেছে অতিমারীর প্রভাব। এই অবস্থায় টোকিও অনুষ্ঠিত হতে চলা প্যারা অলিম্পিক দর্শকহীন স্টেডিয়ামে হবে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে। গতকাল(১৬ আগস্ট) ঘোষণা করা হয়েছে।

প্রতিযোগিতা শেষে টোকিওয় গেমসের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তিনশোরও বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রামিত হন।তাদের মধ্যে ২০ জনেরও বেশি ছিলেন অ্যাথলেট। গেমস ভিলেজে বেশকিছু অ্যাথলেট সহ মোট প্রায় ৩০ জনের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছিল। অলিম্পিক শেষ হওয়ার পরেও টোকিও সহ জাপানে করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে। বরং তা আগের থেকে বেড়েছে বলে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে ২০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ওই দেশের নিরিখে যা এখনও পর্যন্ত রেকর্ড।

যদিও অলিম্পিককে ঘিরে করোনা বিধি জারি রয়েছে টোকিওয়। জাপানের রাজধানী সহ সংলগ্ন শহরগুলিতে আরোপ করা হয়েছে জরুরি অবস্থা। পাব কিংবা হোটেলে মদের বিক্রি বন্ধ করা হয়েছে। সামাজিক দূরত্ব ও মাস্ক পরার নিয়ম আরও কঠিন করা হয়েছে। গেমসের বন্ধের দাবিতে ফের সরব হয়েছেন জাপানের নাগরিক সমাজের একাংশ। আগামী ২৪ আগস্ট থেকে টোকিও শুরু হবে প্যারা অলিম্পিক। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গেমস। মোট ২২টি ক্রীড়ার ৫৪০টি ইভেন্টে বিশ্বের ৪৪০০ প্যারা-অ্যাথলেট অংশ নেবেন বলে জানানো হয়েছে। টোকিও প্যারা অলিম্পিকে ভারত থেকে মোট ৫৪ জন অ্যাথলেট অংশ নিতে চলেছেন। 

যদিও অলিম্পিককে ঘিরে আঁটোসাঁটো করোনা বিধি জারি রয়েছে টোকিওয়। জাপানের রাজধানী সহ সংলগ্ন শহরগুলিতে আরোপ করা হয়েছে জরুরি অবস্থা। পাব কিংবা হোটেলে মদের বিক্রি বন্ধ করা হয়েছে। সামাজিক দূরত্ব ও মাস্ক পরার নিয়ম আরও কঠিন করা হয়েছে। তা সত্ত্বেও কেন বাড়ছে সংক্রমণ, এই আবহে টোকিওয় কীভাবে প্যারা অলিম্পিক আয়োজন করা যায়, তা নিয়ে উদ্যোক্তাদের চিন্তা বেড়েছে। গেমসের বন্ধের দাবিতে ফের সরব হয়েছেন জাপানের নাগরিক সমাজের একাংশ। আগামী ২৪ অগাস্ট থেকে টোকিও শুরু হবে প্যারা অলিম্পিক। মোট ২২টি ক্রীড়ার ৫৪০টি ইভেন্টে বিশ্বের ৪৪০০ প্যারা-অ্যাথলেট অংশ নেবেন বলে জানানো হয়েছে। 

ইত্তেফাক/এফএস