সাকিব বুধবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ শেষে বাসে উঠছিলেন। আর তখনি তাকে পুনরায় বাস থেকে নামতে অনুরোধ করা হয়। এদিকে সাকিবও বাস থেকে নেমে পড়েন। এক ভক্তকে কাছে ডেকে নেন তিনি। কাছে ডেকে পাশে দাঁড়িয়ে ভক্তের কাঁধে হাত রাখেন সাকিব। তোলা হয় ছবিও।
ক্রিকেটে সমর্থকদের আবদার রক্ষার অনেক গল্পই রয়েছে। এই যেমন শচীন টেন্ডুলকার যখন খেলতেন তখন সারাগায়ে শচীনের নাম লিখে মাঠে উপস্থিত হতেন সুধীর কুমার গৌতম নামে এক ব্যক্তি। এদিকে বাংলাদেশ ক্রিকেটেও এমন নজির আছে যেখানে মাশরাফি খেলার মাঠে ছুটে আসা ভক্তকে শান্ত করে তাকে নিরাপত্তারক্ষীদের কাছ থেকে বাঁচিয়েছিলেন। এবার সাকিব আল হাসান পড়েছেন এমনই একজন ভক্তের পাল্লায়।
জানা যায়, সাকিবের এই ভক্ত এসেছেন ফরিদপুর থেকে। দীর্ঘ ৭ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে প্রিয় ক্রিকেট তারকার সঙ্গে দেখা করেন তিনি। তবে সাকিবও তাকে হতাশ করেননি।
আরও পড়ুন: 'অনুমতি না নিয়ে কেন আমাকে জন্ম দিলে?' বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করছেন ভারতীয় ছেলে
রংপুর রাইডার্সের বিপক্ষে জয় ছিনিয়ে নেয়ার পর ফাইনালে পৌঁছে যায় ঢাকা ডায়নামাইটস। শুক্রবার সাকিবের নেতৃত্বাধীন দলটি শিরোপার লড়াইয়ে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।
ইত্তেফাক/আরকেজি
