নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় মামুন (২৫) ও তারেক (২০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
বুধবার (১৮ আগস্ট) দুপুর একটার দিকে উপজেলার জাহাজমারা নলছিরা প্রধান সড়কে সৌদিয়া বাজারের উত্তর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/এসজেড
