নরসিংদী সদর উপজেলার পশ্চিমপাড়া গ্রামের বেলতলা এলাকায় মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এক নারী শ্রমিককে মাইক্রোবাসের ভেতরে ফেলে দল বেধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১৮ আগস্ট) ওই নারী শ্রমিক তিনজনের নাম উল্লেখ করে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ধর্ষণের অভিযোগে মামলার তিন আসামিকে বুধবার দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নরসিংদী শহরের বাসাইল এলাকার সাইফুল ইসলাম (২৪), পলাশের ধনাইরচর এলাকার সোহেল মিয়া (২৪) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার মিজান মিয়া (২০)। এ ঘটনায় রাতেই নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী শ্রমিক।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে করা মামলায় ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম
