উইলিয়ামসনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রুট

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০১:১৫

ভারত সিরিজ শুরুর আগে ছিলেন ৫ নম্বরে। পাঁচ ম্যাচ সিরিজের দুই ম্যাচ শেষে দুই সেঞ্চুরি ও এক ফিফটিসহ ব্যাট হাতে করেছেন ৩৮৬ রান। দুর্দান্ত এই ফর্ম জো রুটকে নিয়ে গেল টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ের ২ নম্বরে। মাত্র ৮ রেটিং পয়েন্ট পেছনে থেকে শীর্ষে থাকা কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের (৯০১ পয়েন্ট) ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি।

লর্ডস টেস্টে সেঞ্চুরি করা লোকেশ রাহুলও উন্নতি করেছেন র‌্যাংকিংয়ে। ১৯ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে অবস্থান করছেন তিনি। বোলিং র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছেন পেসার জেমস অ্যান্ডারসন।

No description available.

তবে চমক দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার স্বরূপ বোলিং র‌্যাংকিংয়ের সেরা দশে ঢুকে গেছেন তিনি (৯)। একই সঙ্গে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন এই ক্যারিবিয়ান।

বাংলাদেশিদের মধ্যে ব্যাটিং র‌্যাংকিংয়ে তামিম ইকবাল (২৫), বোলিং র‌্যাংকিংয়ে মেহেদী হাসান মিরাজ (২৩) ও অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব আল হাসান (৫) সবার আগে আছেন।

ইত্তেফাক/টিএ