হাটহাজারী মাদরাসায় রাত ১১টায় বাবুনগরীর জানাজা

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৭:৩০

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরীর জানাজার নামাজ বৃহস্পতিবার রাত ১১টায় হাটাহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মাদরাসার কবরস্থানেই তাকে দাফন করা হবে।

হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া জানান, আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ জানাজায় অংশ নেবেন। তাই রাত ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে।

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। ৬৭ বছর বয়সী জুনায়েদ নগরী ডায়াবেটিসসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন।

 

ইত্তেফাক/ইউবি