ফর্ম নেই অনেক দিন ধরেই। ক্যারিয়ারটাও পড়ন্ত বেলায়। র্যাঙ্কিংয়ে এতটাই পিছিয়ে গেছেন যে, তাতে সুযোগ হারিয়েছেন আগামী ইউএস ওপেনে সরাসরি খেলার। তবে ওয়াইল্ড কার্ডের দৃঢ়তায় অবশেষে ইউএস ওপেনে খেলতে পারছেন ৪১ বছর বয়সি ভেনাস উইলিয়ামস। ২০০৬-এর পর টুর্নামেন্টের প্রতিটি আসরেই খেলেছেন তিনি।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। ডব্লিউটিএ র্যাঙ্কিংয়ের সেরা ১০৪ স্থানে থাকা টেনিস খেলোয়াড়েরাই কেবল সরাসরি খেলতে পারবেন এই গ্র্যান্ড স্লামে। কিন্তু ফ্ল্যাশিং মিডোতে টানা দুবারের চ্যাম্পিয়ন ভেনাসের র্যাঙ্কিং ছিল ১১২। তাই ওয়াল্ড কার্ড পাওয়া সাতজনের একজন হয়েই টুর্নামেন্টে খেলতে নামবেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।

ইউএস ওপেনের গত আসরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন সেরেনা। সবশেষ কোনো মেজর টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছেন ২০১৭ সালে। সেটাও এই ইউএস ওপেনে।
ইত্তেফাক/জেডএইচডি
