কুষ্টিয়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণে ঝলসে গেছে দুর্বৃত্ত

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০৮:২৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্তসংলগ্ন প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে বিলগাথুয়া মধ্যপাড়া এলাকার আবু বক্করের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আবু বক্করের শরীর ঝলসে গুরুতর আহত হয়। সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

দৌলতপুরে পুত্রবধূর হাতে শাশুড়ি খুন, আটক ৩

প্রাগপুর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল জানান, আবু বক্কর তার বাড়িতে বোমা তৈরি করেছিল, সে সময় তার বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আবু বক্কর (৪২) আহত হয়। আহত আবু বক্কর এক জন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও তিনি জানিয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ওই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/এমআর