গোবিন্দগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২১ আগস্ট ২০২১, ০৯:১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাত ৯ টায় উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নুনদহব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নাকাইহাট কালুগাড়ী বাসুপাড়া গ্রামের মাহাবুব (২৫)  তালুককানুপুর ইউনিয়নের বিষ্টুপুর গ্রামের আব্দুল করিম (৩৮), একই ইউনিয়নের সুন্দইল গ্রামের ভুট্টু মিয়া (৩০)।

গাইবান্ধায় ইয়াবাসহ জ্বীনের বাদশা আটক

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তাজুল ইসলাম জানান, রাতে পায়েল পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস নীলফামারী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের চন্ডিপুর এলাকায় পারাপারের সময় মোটরসাইকেল আরোহী তিনজনকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করে।

ইত্তেফাক/এমআর