রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় ৬ তলা একটি ভবনের ৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্টোল রুম দৈনিক ইত্তেফাক অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ছবি: আব্দুল গনি
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, ওই ভবন থেকে অনেক বেশি ধোঁয়া বের হচ্ছে। ওই ভবনটি ছয়তলা। আগুনের সূত্রপাত তৃতীয় তলা থেকে।

ছবি: আব্দুল গনি
সর্বশেষ খবর অনুযায়ী কোন হতাহতের খবর ও আগুনের কারণ জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হলেও এখনো তা নিয়ন্ত্রণে আসেনি। প্রচুর ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ইত্তেফাক/এএএম
