আবার বিতর্কে জড়ালেন রণদীপ হুদা

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১০:৪৪

বলিউডের অভিনেতা রণদীপ হুদা এবার বিপাকে পড়েছেন। গীতিকার ও চিত্রনাট্য লেখক প্রিয়াঙ্কা শর্মা এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি তার স্ক্রিপ্টের একটি সংখ্যাও ফেরত দেননি এবং তাকে হুমকি দিয়েছেন।

১০ কোটি মূল্যের আইনি নোটিস পাঠিয়েছেন অভিনেতাকে। যা নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন অভিনেতা।

বেশ কিছু অভিযোগ উঠে আসছে রণদীপ হুদার বিরুদ্ধে। প্রধানত প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তার থেকে চিত্রনাট্য নিয়েও সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন রণদীপ।

অভিনেতাকে পাঠানো নোটিস অনুযায়ী, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেতার সঙ্গে যোগাযোগ হয় প্রিয়াঙ্কার। রণদীপ তাকে স্ক্রিপ্ট এবং গান পাঠাতে বলেন। 

সেই অনুযায়ী প্রিয়াঙ্কা ১২০০ টি গান এবং ৪০ টি গল্প অভিনেতাকে পাঠান। এর পাশাপাশি প্রিয়াঙ্কা আরো অভিযোগ করেন তিনি অভিনেতার ম্যানেজার পাঞ্চালী চৌধুরীকেও ই-মেইল মারফৎ চিত্রনাট্য পাঠিয়েছিলেন। 

Arrest Randeep Hooda' trends after his 'sexist and casteist' joke video on  Mayawati goes viral | Entertainment News – India TV

কিন্তু বছর ঘুরতে শুরু করলেও রণদীপ সেই গল্প নিয়ে আর কোনও কথাই বলেননি প্রিয়াঙ্কার সঙ্গে। নোটিসে উল্লেখ করা রয়েছে যে মুহূর্তে প্রিয়াঙ্কা তার চিত্রনাট্য এবং গান ফেরত পেতে চান সেই সময় থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।


এর আগেও এক অনুষ্ঠানে একজন মহিলার বিরুদ্ধে জাত এবং যৌনতা নিয়ে কৌতুক করেছিলেন  রণদীপ। সেই ছবি ছড়িয়ে পড়াতেও তৈরি হয়েছিল নানান বিতর্ক। 


এই নিয়ে সেই সময় বেশ বিতর্ক তৈরি হয়। এবারে আবারও কাঠগড়ায় রণদীপ হুদা। তবে এই বিষয়ে এখনও অভিনেতার তরফ থেকে কোনও মন্তব্য আসেনি।

ইত্তেফাক/এফএস