বিকালে আসছেন টাইগারদের ব্যাটিং কোচ প্রিন্স

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৪:২০

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া অ্যাশওয়েল প্রিন্স আজ (শনিবার) ঢাকায় আসছেন।

শুধু খন্ডকালীন সময়য়ের জন্য নিয়োগ পাওয়া জিম্বাবুয়ে সফরে  বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক ছিলেন অ্যাশওয়েল প্রিন্স। ক্রিকেটাররা ভালো রিপোর্ট দেওয়ায় প্রিন্সের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বিসিবি।

Ashwell Prince appointed as Bangladesh batting coach | Latest & Trending  Cricket News, Tweets - OneCricket | cricket.one

কয়েকদিন আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খানও বলেছিলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজেই দলের সঙ্গে যোগ দিবেন প্রিন্স। বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা এখনও না দিলেও ১১ আগস্ট জানা যায়, দক্ষিণ আফ্রিকার ওয়ের্স্টান প্রোভিন্সের হেড কোচের চাকরি থেকে পদত্যাগ করেছেন প্রিন্স। বিসিবির চাকরিতে যোগ দিতে প্রস্তুত হচ্ছেন তিনি।

আজ বিকেলে ঢাকায় আসবেন ৪৪ বছর বয়সী এ প্রোটিয়া কোচ। ১২ আগস্ট জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিশ্চিত করেছেন, নিউজিল্যান্ড সিরিজের ক্যাম্পের শুরু থেকেই থাকবেন প্রিন্স। আজ ঢাকায় নেমে তিনদিনের কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে যোগ দিবেন তিনি।

২০০২ সাল থেকে ২০১১ পর্যন্ত মোট ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি খেলেছেন প্রিন্স। ২২ গজের পিচ থেকে বিদায় নিয়ে কোচিংয়ে মনোনিবেশ করেন তিনি। লেভেল ‘৩’ ডিগ্রিধারী প্রিন্স ঘরোয়া লিগের কেপ কোবরাসের কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকারে ‘এ’ দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাবেক এই ক্রিকেটার।

ইত্তেফাক/আইজে