বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে শিরোপার লড়াই শুরু হয়েছে। ইতোমধ্যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার সন্ধ্যা ৭টায় ব্যাট বলের লড়াই শুরু হচ্ছে।
সব মিলিয়ে ঢাকার এটি চতুর্থবারের মতো শিরোপার লড়াই। ঢাকা গ্ল্যাডিয়েটর্স প্রথম দুইবার এবং ঢাকা ডায়নামাইটস ২০১৬-১৭ মৌসুমে শিরোপা জিতে। অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এটি দ্বিতীয়বারের মতো শিরোপার লড়াই।
বিপিএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। সব মিলিয়ে আগের পাঁচটি শিরোপাই এই তিনটি দলের ঘরে গেছে।
আরও পড়ুন: বিশাল ক্ষতির সম্মুখীন হল ‘ভোডাফোন’
কুমিল্লা একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক (উইকেটরক্ষক), শামসুর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফ উদ্দিন, ওয়াহাব রিয়াজ, মেহেদি হাসান ও সনজিত সাহা।
ঢাকা একাদশ: উপুল থারাঙ্গা, সুনীল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান, শুভাগত হোম, রুবেল হোসেন ও কাজী অনিক।
ইত্তেফাক/কেআই
