কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সতর্ক সূচনা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৬

বিপিএলের ফাইনাল ম্যাচে টস হেরে সতর্ক সূচনা করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরু থেকেই কিছুটা ধীরে চলো নীতি অবলম্বন করে দলটি। মাত্র ৯ রানে রুবেল হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এভিন লুইস। 

এরপর আর কোনো উইকেট না হারালেও তামিম ইকবাল ও এনামুল হক খেলতে থাকেন কিছুটা অনেকটা ঠান্ডা মেজাজেই। শেষ পর্যন্ত ১০ ওভারের খেলা শেষে কুমিল্লার সংগ্রহ দাঁড়ায় এক উইকেটে ৭৩ রান। তামিম ৩৮ ও এনামুল ২১ রান নিয়ে খেলছেন।  

এর আগে শুক্রবার সন্ধ্যায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। 

সব মিলিয়ে ঢাকার এটি চতুর্থবারের মতো শিরোপার লড়াই। ঢাকা গ্ল্যাডিয়েটর্স প্রথম দুইবার এবং ঢাকা ডায়নামাইটস ২০১৬-১৭ মৌসুমে শিরোপা জিতে। অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এটি দ্বিতীয়বারের মতো শিরোপার লড়াই।

আরও পড়ুন: অঙ্কুশের হবু স্ত্রী ঐন্দ্রিলাকে কাঁদালেন বিক্রম​

বিপিএলের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। সব মিলিয়ে আগের পাঁচটি শিরোপাই এই তিনটি দলের ঘরে গেছে।

কুমিল্লা একাদশ: তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক (উইকেটরক্ষক), শামসুর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোহাম্মদ সাইফ উদ্দিন, ওয়াহাব রিয়াজ, মেহেদি হাসান ও সনজিত সাহা।

ঢাকা একাদশ: উপুল থারাঙ্গা, সুনীল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান, শুভাগত হোম, রুবেল হোসেন ও কাজী অনিক।

ইত্তেফাক/কেআই