গোয়ালন্দে বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার উপরে পানি, নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৭:৪৮

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার (২১ আগস্ট) সকাল ৬ টা থেকে রবিবার (২২ আগস্ট) সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মার দৌলতদিয়া পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৪৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

No description available.

এদিকে সংশ্লিষ্ট উপজেলার উজানচর, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউপি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মায় পানি বেড়ে তীরবর্তী উজানচর ইউনিয়নের চর কর্ণেশন, দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা, যদু মাতবরপাড়া, হাতেম মন্ডলপাড়া, লালু মন্ডলপাড়া, ইদ্রিসপাড়া, মালতপাড়া, জয়দার মন্ডলপাড়া, লালু মন্ডলপাড়া, ১নম্বর বেপারীপাড়া, দেবগ্রাম ইউনিয়নের বেতকা, রাখালগাছী, মধু সরদারপাড়া, জলিল মুন্সিরপাড়া ও কাউয়ালজানি গ্রাম এলাকা প্লাবিত হয়েছে। সেখানে পায়ে হাঁটা পথসহ বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে গেছে। গ্রামের বাসিন্দারা বাঁশের সাঁকো, কলাগাছের ভেলা ও নৌকায় করে যাতায়াত করছেন।

No description available.

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন জানিয়েছেন, শনিবার সকাল ৬ টা হতে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

ইত্তেফাক/এমএএম