শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হুমকির মুখে পড়েছে। শ্রীলঙ্কায় ১০ দিনের লকডাউনে বাতিল হতে পারে পাকিস্তান-আফগানিস্তান সিরিজটি। তবে এ বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
পাকিস্তানের জিও নিউজে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এর আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) পাকিস্তানে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল এসিবি।

এসিবির কর্মকর্তারা মনে করেন, ওয়ানডে সিরিজ একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলা উচিত। এসিবির পরিকল্পনা ছিলো, আফগানিস্তানের খেলোয়াড়রা সড়ক পথে পাকিস্তানে পৌঁছাবে এবং সেখান থেকে দুবাই হয়ে শ্রীলঙ্কা যাবে। এর আগে, পিসিবির এক মুখপাত্র বলেছিলেন, দুই প্রতিবেশী দেশের ওয়ানডে সিরিজ ৩ থেকে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা অনুষ্ঠিত হবার কথা ছিল।
মুখপাত্র জানান, সিরিজকে সামনে রেখে ২১ থেকে ২৮ আগস্ট অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা ছিলো বোর্ডের। কিন্তু আফগান বোর্ড যেহেতু এখন পর্যন্ত তাদের কার্য সম্পাদন করতে ব্যর্থ হয়েছে, তাই পিসিবি দল ঘোষণা করেনি এবং অনুশীলন পর্বও শুরু করেনি।
ইত্তেফাক/এমআর
