মৃত্যুর সঙ্গে লড়ছেন রোনালদোর মা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

খুব বেশি দিন আর হয়তো তিনি নেই। আয়ু কমে আসছে, জানিয়ে দিলেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মা ডলোরেস আভেইরো। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত তিনি।

স্পেনের রাজধানী মাদ্রিদে রেডিওথেরাপির পরে পর্তুগিজ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো মা বলেন, ‘মাদ্রিদে অন্য বক্ষে অস্ত্রোপচার হয়েছে। রেডিওথেরাপিও করা হয়েছে। এখন জীবন বাঁচানোর জন্য লড়াই করছি।’

গত ৫ ফেব্রুয়ারি ইতালিতে ৩৫তম জন্মদিন পালন করলেন রোনালদো। ছেলের জন্মদিন উপভোগ করতে ইতালি রওনা হওয়ার আগে রোনালদোর মা মন খারাপ করা সংবাদ জানিয়ে দিলেন বিশ্বকে।

আরো পড়ুন: অঙ্কুশের হবু স্ত্রী ঐন্দ্রিলাকে কাঁদালেন বিক্রম

তার এই ক্যানসার এবারেই প্রথম ধরা পড়লো না। এর আগে ২০০৭ সালে ব্রেস্ট ক্যানসার ধরা পড়ার পরে একপ্রস্থ অস্ত্রোপচার করা হয়েছিলো। তারপরে নিয়ম মেনে রেডিওথেরাপি-পর্ব সারার পরে মনে করা হয়েছিলো কর্কট রোগকে দূরে সরিয়ে রাখতে সফল হয়েছিলেন তিনি।

পরে ২০০৯ সালে রোনালদো একটি ক্যানসার হাসপাতালে ১ লক্ষ ইউরো দান করেন, যেখানে তার মা আরোগ্য লাভ করেছিলেন।

পুরনো আতঙ্ক ফিরিয়ে আবারো একবার ডায়াগনসিসে ধরা পড়ল ক্যানসার। তবে দ্বিতীয়বারের অস্ত্রোপচার কবে হয়েছে, তা জানাননি তিনি। তিনি জানান, ‘দ্বিতীয়বারের বিষয়টি কেউ জানে না।’

ইত্তেফাক/বিএএফ