ভারতের প্রতি লেবাননের কৃতজ্ঞতা 

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৭:১৩

আফগানিস্তান থেকে একজন নাগরিককে সরিয়ে নেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন মন্ত্রণালয়। লেবাননের নাগরিক মুহাম্মদ খাত্তাব আফগানিস্তানে ভারতীয় কোম্পানি ওরাকলের সহযোগী প্রতিষ্ঠান ট্রেমপ্লিনে জন্য কাজ করতেন।

বর্তমানে আফগানিস্তানের সামরিক এবং রাজনৈতিক অবস্থা খুবই সংকটময় সময় পার করছে। তাদের সামরিক এবং রাজনৈতিক অবস্থা ভেঙ্গে পড়েছে। এর মধ্যেও ভারত যে ট্রাম্পলিনে কর্মরত লেবাননের নাগরিক মুহাম্মাদ খাত্তাবকে সরিয়ে নিয়েছে সে জন্য দেশটির অভিবাসন মন্ত্রণালয় তাদের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুইট করেছে।

Armed clash at Kabul airport kills 1 as Taliban surround Panjshir | Daily  Sabah

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছিল, লেবাননের এক কর্মীকে ভারতীয় নাগরিকদের সঙ্গে একটি ভারতীয় সামরিক বিমানে নতুন দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল।

গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন কাবুলের প্রধান বিমানবন্দরে। জোর করে প্রবেশের সময় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

Crush at Kabul airport kills 7 as Afghans try to flee | The Star

উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর থেকেই ভয় আর আতঙ্কে দেশের মাটি ছাড়ছেন আফগানরা। কাল সকাল থেকে কাবুল বিমানবন্দরে কয়েক লাখ মানুষ ভিড় করছেন। অনেকে বিমানে চড়তে পারলেও এখনও বহু মানুষ অপেক্ষা করছেন সেখানে। এএনআই।

ইত্তেফাক/এএইচপি