মান্নান-তনয় হত্যা মামলার রায় ৩১ আগস্ট

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৮:৩৫

রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার (২৩ আগস্ট) রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। 

২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের  লেক সার্কাস  রোডের বাড়িতে ঢুকে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র আইনে মামলা দায়ের করেন। জুলহাজ মান্নান বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। তনয় লোক নাট্যদলের শিশু সংগঠন পিপলস থিয়েটারে জড়িত ছিলেন। 

জুলহাজ-তনয় হত্যা মামলার রায় ৩১ আগস্ট

২০১৯ সালের ১২ মে জিয়াসহ আটজনের বিরুদ্ধে কলাবাগান থানায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম। মামলার আসামিরা হলেন, চাকরিচ্যুত  মেজর সৈয়দ  মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়া, আকরাম  হোসেন, সাব্বিরুল হক  চৌধুরী, মওলানা জুনায়েদ আহম্মেদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। 

ইত্তেফাক/জেডএইচডি