শ্যালকের সঙ্গে দ্বন্দ্ব, কিশোর গ্যাং নেতার নির্দেশে দুলাভাই খুন

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৯:১১

ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা এলাকায় শ্যালকের সঙ্গে দ্বন্দ্বে কিশোর গ্যাং নেতার নির্দেশে দুলাভাই খুন হয়েছেন। মডেল থানার জিনজিরা এলাকার কালাচাঁন মার্কেটের সামনে সোমবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের নাম ইয়াসিন (৪০)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মৌলভীকান্দি গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তিনি কেরানীগঞ্জের মডেল থানাধীন নজরগঞ্জ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে এক জনকে আটক করেছে। ইয়াসিনের সঙ্গে তার শ্যালক সোহাগের দ্বন্দ্ব ছিল। এর জেরে কিশোর গ্যাং নেতার নির্দেশে সোহাগ তার কিশোর গ্যাং নিয়ে রাতে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ জানায়, তারা এলাকায় চুরি, ছিনতাই ও মাদক বিক্রির সঙ্গে জড়িত।

ইত্তেফাক/এমআর