প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে চাই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৫:৫০

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা নিয়ে আমাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন, আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তার আস্থার প্রতিদান দিতে চাই।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দুর্নীতিমুক্ত থেকে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও আমি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবায় কাজ করে যেতে চাই।

পথসভায় আরও বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।


ইত্তেফাক/ইউবি