২০২৭ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভালভার্দে

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৬:২৮

২০২৭ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে। ক্লাবের  ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, রিয়াল মাদ্রিদ ও ফেডে ভালভার্দে চুক্তি নবায়নের বিষয়ে একমত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী ছয় মৌসুম অর্থাৎ ২০২৭ সালের জুন পর্যন্ত ভালভার্দে রিয়ালেই থাকছেন।

২০১৬-১৭ মৌসুমে পেনারল থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভালভার্দে। বর্তমান চুক্তির চতুর্থ বছরে তিনি রয়েছেন। এই সময়ের মধ্যে রিয়ালের হয়ে ভালভার্দে ক্লাব বিশ্বকাপ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয় করেছে। 

 

ইত্তেফাক/ইউবি