মিরপুরে গ্যাস বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৪

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০৪:২০

রাজধানীর মিরপুর ১১ এর সি-ব্লকে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিনা বেগম (৫০)। তার শরীরের ৭০ শতাংশ আগুনে পুড়েছিলো।

বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টায় বিকট শব্দে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ সাতজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। বাড়ির মালিক রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ছয় তলা বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল। দুদিন আগে তা ঠিক করা হয়। কিন্তু রাতেই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই পথচারী ও নিচতলার ভাড়াটিয়াসহ সাতজন দগ্ধ হন। 

ইত্তেফাক/জেডএইচডি