ঢাকা-ময়মনসিংহ রুটে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৫:৪৯

ময়মনসিংহে বলাশপুরে ঢাকাগামী হাওড় এক্সপ্রেসের একটি বগির ৪ চাকা লাইনচ্যুতের ঘটনায় প্রায় ৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর দুপুর পৌনে ২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, শুক্রবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, সকালে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনের কাছে বলাশপুরে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঐ বগির ৪টি চাকাই পড়ে যায়। তাই এই কারণে ময়মনসিংহ-মোহনগঞ্জ, জারিয়া ঝাঞ্জাইল ও চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে কয়েক ঘণ্টা।

ইত্তেফাক/এমএএম