৩ দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নিউজিল্যান্ড

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৬:০০

ঢাকায় আসার পর তিনদিনের কোয়ারেন্টিন শেষে মিরপুরে শের-ই-বাংলায় শুক্রবার (২৭ আগস্ট) দুপুরের সেশনে অনুশীলনে নামে সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল। 

এদিন ফিন অ্যালেন ছাড়া বাকিরা যোগ দেন অনুশীলনে। ঢাকায় আসার পর করোনা আক্রান্ত হওয়ায় অ্যালেন বর্তমানে হোটেলে আইসোলেশনে আছেন।

তার বিকল্প হিসেবে নিউজিল্যান্ড ডেকে পাঠিয়েছে পেইসার ম্যাট হেনরিকে। সোমবার বাংলাদেশে আসছেন এই পেইসার।তিনদিন কোয়ারেন্টিন শেষে দলের হয়ে অনুশীলনের সুযোগ পাবেন তিনি। ফলে ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না হেনরি।

No description available.নিউজিল্যান্ডের আগে মিরপুরে অনুশীলন করে বাংলাদেশ স্কোয়াড। বাংলাদেশের হয়ে শুধু অনুশীলন করেননি সাকিব আল হাসান। No description available.যুক্তরাষ্ট্র থেকে ছুটিয়ে কাটিয়ে ফেরার পর তিনদিনের কোয়ারেন্টিনে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শনিবার থেকে অনুশীলন করবেন তিনি।No description available.পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ।

ইত্তেফাক/এসজেড