‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে’

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৭:০৮

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রার সূচনা হয়েছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত রেখে দেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। 

শুক্রবার মেহেরপুরে দর্শনা-মুজিবনগর মহাসড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ফরহাদ হোসেন বলেন, বর্তমানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় আছে বলেই দেশ আজ বিশ্বে সম্মানজনক অবস্থানে রয়েছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা। সেই লক্ষ্য অর্জনে সকলকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। 

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার রাফিউল আলম, কুষ্টিয়া সড়ক সার্কেলের প্রধান প্রকৌশলী মাসুদ করিম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

 

ইত্তেফাক/ইউবি