শরীরিক সুস্থতার পাশপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সচেতন হয়ে উঠছে বিভিন্ন শ্রেণি, পেশা ও বয়সের মানুষ। কিন্তু শুধু শরীরচর্চা বা মনের সুস্থতা দিয়ে পরিপূর্ণ সুস্থ জীবনযাপন সম্ভবন নয়। চিকিৎসাবিজ্ঞান বলছে, মানুষের অসুখের পেছনে নিরানব্বই শতাংশ কারণই মনোদৈহিক। তাই সুস্থতা কিংবা সৌন্দর্যচর্চায় শরীর ও মনের সমন্বয়ের কোনো বিকল্প নেই।
কিন্তু ব্যক্তিভেদে জীবনযাপনের ভিন্নতার ফলে শারীরিক ও মানসিক সমস্যাও ভিন্ন। ফলে কোনো সচেতন ব্যক্তি যদি চান তার সুস্থতায় নিয়মিত ব্যায়াম করবেন, তাহলে কি ব্যায়াম তার জন্য প্রয়োজনীয়, কি ধরণের খাদ্যাভাসে তিনি অভ্যস্থ, সেখানে কি কি পরিবর্তন আনা জরুরী এমনকি তার মানসিক স্বাস্থ্যের বর্তমান অবস্থা বিবেচনায় কি ধরণের চিন্তার পরিবর্তন আনা জরুরী এ সকল প্রশ্নের উত্তর অনেক সময়ই তার জানা থাকে না।

দীর্ঘদিনের ভুল জীবনচর্চা, খাদ্যাভাস ও নেতিবাচক হাজার চিন্তার মধ্যে বসবাস করায় সঠিক স্বাস্থ্যচর্চা থেকে দূরেই থাকে অধিকাংশ মানুষ। এছাড়াও শরীরচর্চার ধারাবাহিকতা রক্ষায় সঠিক মেন্টর বা কোচের অভাবই যে এর মূল কারণ তা প্রত্যেকেই অনুভব করলেও সঠিক পথটি জানা নেই কারো। ব্যক্তিভেদে সমস্যা নির্ণয় করে এই সব প্রশ্নের যথাযথ উত্তর, পরামর্শ ও নিয়মিত স্বাস্থ্যচর্চার মনিটরিং ও ট্রেইনিং করানোর জন্য দরকার হয় একজন লাইফস্টাইল কোচের। বাংলাদেশে এ পেশার যাত্রা শুরু হয়েছে গুটি কয়েক মানুষের হাত ধরে। তার মধ্যে অন্যতম একজন তানভীর হাসান বৃত্ত, যার তত্বাবধায়নে পরিচালিত হচ্ছে বেঙ্গল ক্যালিস্থেনিক্স।

বেঙ্গল ক্যালিস্থেনিক্স মনে করে, প্রযুক্তিগত উন্নয়নের ফলে দিন দিন মানুষের শারীরিক পরিশ্রম কমছে, আরাম বাড়ছে। পাশাপাশি নিরাপদ ও সতেজ খাবারের সংকটও বাড়ছে। সঠিক জীবনযাপন পদ্ধতি ও খাদ্যাভ্যাস সম্পর্কেও বিভ্রান্ত হয়ে পড়ছে মানুষ। চটকদারি বিজ্ঞাপনের প্রলোভনে প্রতিনিয়ত এ বিভ্রান্তি বাড়ছেই। তার উপর মানসিক চাপ, বিষন্নতা, দুশ্চিন্তা, ইনসমনিয়ার মতো জটিলতায় ভুগছে অধিকাংশ মানুষই। এ থেকে উত্তরণের জন্য ব্যক্তিভেদে সঠিক সমাধান খুঁজে দিতেই কাজ করছে বেঙ্গল ক্যালিস্থেনিক্স।

অনলাইন ও অফলাইন কেন্দ্রিক প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করছেন বৃত্ত। তিনি ফিটনেস এন্ড লাইফস্টাইল কোচিংয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতনামা প্রতিষ্ঠান আমেরিকান কাউন্সিল অন এক্সারসাইজ (এসিই) থেকে প্রশিক্ষক হিসেবে সনদপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও কানাডার পারসোনাল ট্রেইনার ডেভেলপমেন্ট সেন্টার (পিটিডিসি) অনলাইন ট্রেইনিংয়ের প্রশিক্ষণের পর বাংলাদেশ থেকে সর্বপ্রথম আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানে মেন্টর হিসেবে আমন্ত্রিত হয়ে যোগদান করেছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের প্রশিক্ষকদের নিয়মিত পাঠদান করছেন তিনি।

বাংলাদেশে বেঙ্গল ক্যালিস্থেনিক্স নিয়ে তার যাত্রা শুরু ২০১৮ সালে। বেঙ্গল ক্যালিস্থেনিক্স প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দৈনন্দিন জীবনযাপনে ভুল খাদ্যাভাস, নেতিবাচক চিন্তার চর্চা ও শরীর সম্পর্কে অজ্ঞতার কারণে নিজের অজান্তেই আমরা নানা রকম অসুস্থতার কারণ হচ্ছি। যার ফলে কখনো শরীর, কখনো মনের সুস্থতায় আমরা চিকিৎসা নির্ভর হয়ে পড়ছি। কেউ কেউ সচেতন হতে চাইলেও বিচ্ছিন্নভাবে শরীর ও মনের চর্চায় নানা ধরণের উদ্যোগ নিয়ে থাকলেও তা কার্যকর হচ্ছে না। শরীর ও মনের সুস্থতার সমন্বয় করতে জরুরি আমাদের জীবনযাপনের ধরণ, খাদ্যাভ্যাস ও চিন্তা পদ্ধতির আমূল পরিবর্তন। যা কখনো কখনো একা একজন ব্যক্তির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা চেষ্টা করছি ব্যক্তিভেদে সমস্যা নিরুপণ করে যথাযথ মনিটরিং, ট্রেনিং এবং কোচিংয়ের মাধ্যমে সে তাকে সঠিক জীবনযাপন পদ্ধতির অভ্যাসের দিকে নিয়ে যেতে।

বেঙ্গল ক্যালিস্থেনিক্সের সঙ্গে ইতিমধ্যেই শতাধিক মানুষ যুক্ত হয়েছেন। এছাড়াও নানা সচেতনতামূলক কর্মশালার মাধ্যমে এ প্রক্রিয়া সম্পর্কে অবহিত হয়েছে সহস্রাধিক মানুষ। বেঙ্গল ফিটনেস ট্রাইব নামে প্রতিষ্ঠানটির ফেসবুক গ্রুপে পাঁচ হাজার মানুষের মাঝে নিয়মিত স্বাস্থ্য সচেনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিস্তারিত জানতে দেখতে পারেন তাদের অফিসিয়াল পেসবুক পেজ: facebook/BengalFitnessAcademy
ইত্তেফাক/আরএম

