যুবককে পিটিয়ে হত্যা, পদ্মা সেতুর ১০ কর্মী আটক

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৮:২০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু প্রকল্প এলাকায় চোর সন্দেহ জুলহাস হাওলাদার (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা।

শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৬টার দিকে মাওয়া চৌরাস্ত এলাকা সংলগ্ন পদ্মা সেতুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস পেশায় অটোচালক। তিনি উপজেলার কুমারভোগ পুনর্বাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সেতু প্রকল্পে কর্মরত সেলিম, রাব্বি, তপু, আল-আমিন, আরিফ, আব্দুল মান্নান, ইস্রাফিল, রুবেল ও সুশান্ত।No description available.নিহতের স্বজনরা জানান, জুলহাস কীভাবে বাড়ির পাশের পদ্মা সেতু এলাকায় গেলো তা কেউ জানেন না। তাকে আটকে খবর শুনে সেখানে গিয়ে দেখা যায় ১০-১২ জন তার হাত-পা বেঁধে রড দিয়ে পেটাচ্ছে। পরে সেখান থেকে উদ্ধার করে শ্রীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, চুরির সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। পদ্মা সেতুর ১০ জন নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করা কথা স্বীকার করে বলেন এর সাথে অন্য কোন বিষয় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। 

ইত্তেফাক/এসজেড