ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি, হতাহতের আশঙ্কা

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ২০:০৩

ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার  লইসকা বিলে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে  লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঢাকায় ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি