ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়ে ইংলিশ জয়ান্ট ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন বলেই এতদিনের খবর। তবে এখন সেটির রং বদলাচ্ছে। তাকে কিনতে আগ্রহ দেখাচ্ছে রোনালদোর পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল বৃহস্পতিবার রাত থেকেই পর্তুগিজ অধিনায়কের ম্যানেজার হোর্হে মেন্ডেসের সঙ্গে তারা যোগাযোগ রাখছে বলে জানা গেছে।
স্কাই স্পোর্টসের সাংবাদিক ও ফুটবলারদের ট্রান্সফার বিষয়ক বিশেষজ্ঞ ফেবরিজোও রোমানো সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক টুইট বার্তায় জানিয়েছেন, রোনালদোকে ফিরিয়ে আনতে গতকাল রাত থেকে মেন্ডেসের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমানে তারা চুক্তির আর্থিক দিক, বেতন ও অন্যান্য ফি নিয়ে জুভেন্টাসের সঙ্গে আলোচনা করছে।
Manchester United have been in direct contact with Jorge Mendes since yesterday night for Cristiano Ronaldo comeback. Now board talking about figures of the deal, potential salary & also fee for Juventus. ???????????? #MUFC
— Fabrizio Romano (@FabrizioRomano) August 27, 2021
Man United are now “seriously interested” - as Man City too. pic.twitter.com/InVvBKua1J
অপর এক টুইট বার্তায় তিনি জানান, রোনালদোর ব্যাপারে শুরু থেকেই ম্যানচেস্টার সিটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন হোর্হে মেন্ডেস। তবে এখনো তারা জুভেন্টাসকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেননি। ব্যক্তিগত শর্তগুলো এখনো পূরণ হয়নি।
Jorge Mendes is talking about Cristiano Ronaldo with Man City since days. It’s still verbal - no official bid yet to Juventus, personal terms not fully agreed yet. That’s why Guardiola said “things far away”. ???????? #MCFC
— Fabrizio Romano (@FabrizioRomano) August 27, 2021
…and Manchester United are in contact with Jorge Mendes too. pic.twitter.com/pba1HfAUqx
এদিকে, আজ সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ উলে গুনার সুলশার বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো? আমাদের মধ্যে সব সময়ই দারুণ সম্পর্ক ছিল, যোগাযোগও ছিল। ব্রুনো (ফার্নান্দেজ) রোনালদোর সঙ্গে কথা বলে চলেছে, ও (রোনালদো) জানে আমরা ওর ব্যাপারে কী ভাবছি। ও যদি জুভেন্টাস ছাড়তেই চায়, ও জানে আমরা আছি।’

অন্যদিকে, গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাবেক সতীর্থ ও ইংলিশ লিজেন্ড ওয়েইন রুনি বলেছেন, ‘ইউনাইটেডে রাঙানো অতীতের কারণেই রোনালদোর ম্যানচেস্টার সিটিতে ফেরা উচিত হবে না।’
ইত্তেফাক/টিএ
