‘আমি ভুল করেছি', ইনস্টাগ্রাম পোস্টে লিখলেন শিল্পা শেঠি

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৩৫

পর্ন ভিডিও তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে  শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। শিল্পা এই ঘটনায় সরাসরি জড়িত কি না, তার এখনও কোনও প্রমাণ পায়নি পুলিশ। কিন্তু শুক্রবার তার ইনস্টাগ্রাম পোস্টে ভুল স্বীকার করলেন অভিনেত্রী।

চলচ্চিত্র শিল্পী সোফিয়া লরেনের একটি কোট শেয়ার করে শিল্পা শেঠি মেনে নিচ্ছেন তিনি ভুল করেছেন। যদিও ভুল করার যে ‘ওকে’ সে কথাও লিখেছেন শিল্পা। ইনস্টা স্টোরিতে যে পোস্ট তিনি দিয়েছেন তাতে লেখা,  ভুল না করলে জীবন আকর্ষক হয় না। ভুল হবেই। ভুল হল এমন একটি জিনিস যা আমরা ভুলে যেতে চাই। কারণ, তা থেকে আমরা অনেক কিছু শিখি।” পোস্টে আরও লেখা, “আমি ভুল করব। কিন্তু আমি নিজেকে ক্ষমা করব ও তা থেকে শিক্ষা নেব।” যদিও শিল্পা নিজের কোন ভুলের কথা বলতে চেয়েছেন তা স্পষ্ট নয়।

Made a mistake': Shilpa Shetty's cryptic post amid husband Raj Kundra's  arrest goes VIRAL

সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন শিল্পা। সূত্রের খবর, ‘সুপার ডান্সার ফোর’-এর টিম গোটা পর্বে শিল্পার সঙ্গে যোগাযোগ রেখেছিল। যখন শিল্পা নিজে মনে করেছেন তিনি ফের শুটিংয়ের জন্য তৈরি, তখনই তার শুটিংয়ের ডেট দেওয়া হয়েছে। শুধু পরিবার এবং সন্তানদের জন্য নয়, নিজের জন্যও কাজে ফিরতে চেয়েছিলেন শিল্পা। সুপার ডান্সার টিম তাকে এত সুন্দর ভাবে অভ্যর্থনা জানিয়েছেন, তা দেখে আপ্লুত শিল্পা ইমোশনাল হয়ে পড়েন বলেও খবর।


স্বাধীনতা দিবসের দিন ভার্চুয়াল মাধ্যমে একটি ভিডিয়ো আপলোড হয় শিল্পার। রাজের গ্রেফতারির পর প্রথম ভার্চুয়াল মাধ্যমে হাজির হয়েছিলেন শিল্পা, এক মহৎ উদ্দেশ্যে। করোনাকালে দেশকে আর্থিক সাহায্য করার জন্য মালাইকা আরোরা, অর্জুন কাপুর, দিয়া মির্জার মতো শিল্পাও অংশ নিয়েছিলেন। এই সময়ে শ্বাসপ্রশ্বাস ঠিক রাখার জন্য প্রাণায়ামই একমাত্র রাস্তা, ভিডিয়োতে জানিয়েছিলেন শিল্পা। এমনকী, জীবনের নেতিবাচকতা দূর করতেও প্রাণায়ামকেই বেছে নিয়েছেন অভিনেত্রী, জানিয়েছেন সে কথাও।

ইত্তেফাক/এফএস