ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি: বিজয়নগর থেকে নৌ-চলাচল বন্ধ

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১১:০৫

ব্রাহ্মণবাড়িয়ার ট্রলারডুবির ঘটনায় বিজয়নগর উপজেলা থেকে সব ধরনের নৌ-চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে থেকে উপজেলা প্রশাসন এ নির্দেশনা জারি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাবেয়া আফসার জানান, ট্রলারডুবির ঘটনার কারণে বিজয়নগর থেকে সাময়িকভাবে সব ধরনের নৌ-চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলার ডুবির ঘটনায় চালকসহ ৩ জন আটক

এর আগে, শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া পাঁচটার দিকে লইসকা বিলে একটি যাত্রীবোঝাই ট্রলারের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বালুবোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় রাত সাড়ে ১১টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ ৪০ জনের অধিক যাত্রী।

ইত্তেফাক/জেডএইচডি