যারা দলে আছে তাদের নিয়ে প্রশ্ন করলে খুশি হতাম: তামিম প্রশ্নে ডমিঙ্গো

আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৭:১০

চোটের কারণে বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ফলে অনুমিতভাবেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তিনি। ছিলেন না জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। তাকে ছাড়াই ওই দুটি সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। এমতাবস্থায় আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

তাছাড়া ২০২০ সালের মার্চ মাসে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তামিম। বিশ্বকাপের আগে জাতীয় দলের আর কোনো ম্যাচও নেই। যদি তিনি ফিটও হন, তাহলে কোনো ম্যাচ না খেলেই সরাসরি বিশ্বকাপের মঞ্চে নামতে হবে তামিমকে। প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাকে নামানো কতটা যুক্তিসঙ্গত হবে, সেটাই মূলত প্রশ্ন। এর বাইরেও বিভিন্ন সাক্ষাৎকারে টি-টোয়েন্টি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন এই তারকা।

No description available.

আজ সোমবার সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে তামিম প্রসঙ্গে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখন তিনি জানান, দলের বাইরে থাকা তামিম ইকবাল আপাতত তার ভাবনায় নেই।

বর্তমানে যারা দলে আছেন তাদের নিয়ে প্রশ্ন করলেই বেশি খুশি হতেন জানিয়ে ডমিঙ্গো বলেন, এখন দলে ১৭-১৮ জন খেলোয়াড় আছে। তাদের দিকেই আমার সম্পূর্ণ মনোযোগ। তামিম ফিট হলে সেও আসবে এবং এটা নিয়ে আমি খুব বেশি ভাবিনি।

ইত্তেফাক/টিএ