রাজধানীর মালিবাগে স্যামসাং কনজুমার ইলেকট্রনিক্স পণ্যের নতুন এক আউটলেট উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে এ আউটলেটের উদ্বোধন করা হয়।
ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায় ক্রমবর্ধমান উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড কর্তৃপক্ষ এ আউটলেটের উদ্বোধন করে।
এ সময় উপস্থিত ছিলেন-এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, সিআইপি ও স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হয়্যানসাং উসহ এক্সেল টেলিকম ও স্যামসাং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রধান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ও স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর।
ইত্তেফাক/এএএম
