সেগুনবাগিচায় প্রাইভেটকার থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১২:৪২

রাজধানীর সেগুনবাগিচা বটতলা এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম সিয়াম (১৯) ও রাকিব (২৭)। তারা বাচ্চু মোটরসের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে স্থানীয়দের খবরে নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পার্ক করা গাড়ি থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান।

ইত্তেফাক/কেকে