পরীমণির জামিন শুনানি শুরু

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৪:১২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির জামিন বিষয়ে শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তার জামিন শুনানি শুরু হয়।

পরীমণির জামিন শুনানি কাল, ভালো কিছু প্রত্যাশা আইনজীবীর

রবিবার (২৯ আগস্ট) উচ্চ আদালতের নির্দেশে পরীমণির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এর আগে গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে ভয়াবহ মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। পরীমণির ড্রয়িংরুমের কাভার্ড, শোকেস এবং ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়।

পরীমণিকে বারবার রিমান্ড নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

২০১৪ সালে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করা পরীমণি এ পর্যন্ত ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমণিকে ঢাকাই চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

ইত্তেফাক/জেডএইচডি