কুষ্টিয়ায় কৃষক আব্দুল খান হত্যা মামলায় দুই ভাইসহ পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বিচারক। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, দুই ভাই সাইফুল খান ও আরিফ, মজিবুল, শফিক ও আসাদুল ইসলাম। আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত আসামিদের সবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামে।
মামলা সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৪ সালের ১৯ জুন রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের কৃষক আব্দুল খানকে আসামিরা পরস্পর যোগশাজসে গলা কেটে হত্যা করে। ঘটনার পর নিহতের ছেলে নাজমুল খান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন।
ইত্তেফাক/ইউবি
