টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ালেন তামিম 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি। 

ভিডিও বার্তায় তামিম চোট কাটিয়ে বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন। তবে, লম্বা সময় ধরে এই ফরমেটের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি ও অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।

Recent Match Report - Bangladesh vs Zimbabwe 2nd ODI 2019/20 |  ESPNcricinfo.com

তামিম জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে আগেই জানিয়েছেন নিজের ভাবনা।

প্রসঙ্গত, সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। বর্তমানে তার পুনবার্সন চলছে। গত বছরের মার্চে বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর, যা শেষ হবে ১৪ নভেম্বর। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি বিশ্বকাপের কিছু ম্যাচ আয়োজিত হবে ওমানে।

ইত্তেফাক/টিআর