লোহাগাড়ায় আগুনে পুড়ে গেছে ৬ বসতঘর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মুন্সেফ বাজারের পূর্বে অবস্থিত বড়ুয়া পাড়ায় আগুন লেগে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে বলে জানা গেছে।

এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সুধীর বড়ুয়া, রনধীর বড়ুয়া, স্বপন বড়ুয়া, রুপন কান্তি বড়ুয়া, মিলন বড়ুয়া ও দীপন বড়ুয়ার পরিবার। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন আগুনে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, রনধীর বড়ুয়ার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা টিনের ছাউনিযুক্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। তারপর আগুন নেভানোর চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। পুড়ে ছাই হয়ে যায় সবকিছু।

খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বসতঘরসহ কিছুই অবশিষ্ট ছিল না।

ক্ষতিগ্রস্ত রুপন বড়ুয়া জানান, আগ্নিকাণ্ডে তাদের পরিবারের সব মালামাল ২জন এসএসসি পরীক্ষার্থীর বই-খাতাও পুড়ে যায়।

আরও পড়ুনঃ বরিশালে কলেজ ছাত্রকে জবাই করে হত্যা

এদিকে আগুন লাগার খবর পেয়ে শনিবার সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম ও সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময়ে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামালসহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউএনও ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।

ইত্তেফাক/নূহু