প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মুক্তিযুদ্ধে ভারতের মেলাঘর ক্যাম্পে মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) হাতে লেখা হিসাবের খাতা হস্তান্তর করা হয়েছে।
বুধবার ( ১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মুক্তিযুদ্ধের বিরল এই নথি হস্তান্তর করেন দাদা ভাইয়ের দুই সন্তান চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি ।
চিফ হুইপের কার্যালয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই) মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। মুক্তিযুদ্ধের সময়ে মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধের সময়ে অন্তিনগর-মেলাঘর ক্যাম্পের হিসাবের খাতা তিনি নিজের হাতে লিপিবদ্ধ করেছিলেন।
ইত্তেফাক/এসজেড
