ময়মনসিংহ বিভাগীয় শহরে উন্নীত হয়েছে। অন্যান্য বিভাগীয় শহরের প্রায় সবগুলোতেই বিমানবন্দর রয়েছে: শুধু ময়মনসিংহ ছাড়া। একসময় ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশের সবচেয়ে বড় বিমানবন্দর নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় জনগণ এই বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করেছিল। যাই হোক, বর্তমান পরিস্থিতি আর সেরকম নেই। এখন ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’ নির্মাণের লক্ষ্যে জায়গা খোঁজা হচ্ছে। দু-তিনটি জায়গাকে নির্বাচন করার প্রক্রিয়া চলছে। এর মধ্যে ময়মনসিংহের ত্রিশালও রয়েছে। দেশের সার্বিক যোগাযোগব্যবস্থার কথা চিন্তা করে, ময়মনসিংহের ত্রিশালে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর’ নির্মাণ করা যেতে পারে। এ ব্যাপারে সরকারের নীতি নির্ধারণী মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
এম আই করিম
কাঁচিঝুলি, ময়মনসিংহ

