৩ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু হচ্ছে না

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৩

এয়ারবাবল চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ- ভারতের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে না।

বুধবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, করোনায় স্বাস্থ্য প্রটোকল এবং এয়ার লাইন্সগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে না দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিমান চলাচল। 

এর আগে গত ২৮ আগস্ট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ভারতের সঙ্গে এয়ারবাবল চুক্তির আওতায় আগামী ৩ সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হবে। 

 

ইত্তেফাক/ইউবি