এমপি স্বপনের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:১৬

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) পৃথক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোরে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ইত্তেফাক/এমআর