সূচকের বড় উত্থান বেড়েছে লেনদেন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৪

দেশের শেয়ারবাজারে গতকাল বড় উত্থান হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ।

বাজারের তথ্যে দেখা গেছে, দিনের লেনদেন শেষে সূচকের বড় উত্থান হয়। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে ২৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখায়।

বিপরীতে দাম কমেছে ১০৫টির। আর ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮১ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৯৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

কারিগরি জটিলতায় ডিএসইতে লেনদেন বন্ধ

সবকটি মূল্যসূচকের উত্থানের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৯৪ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৫৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের ৫৯ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-জিপিএইচ ইস্পাত, লাফার্জহোলসিম বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অ্যাক্টিভ ফাইন, পাওয়ার গ্রীড, আইএফআইসি ব্যাংক এবং এসএস স্টিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৭১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৩০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

ইত্তেফাক/এএএম