ভোলার লালমোহনে ১৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার লঞ্চঘাট মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার চরভূতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রহিমপুর গ্রামের রিপন (২৫), ইলিয়াস (২৩) ও আলাউদ্দিন (৩০)। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ইজি বাইক (বোরাক) জব্দ করা হয়েছে। তবে মাদকের মূল হোতা হান্নান (৪০) পালিয়ে যায়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গতকাল রাতে সংবাদ পাই, হান্নান নামে একজন লঞ্চযোগে মাদকের একটি বড় চালান নিয়ে লালমোহনে আসছে। এমন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে রিপন, ইলিয়াস ও আলাউদ্দিন নামে তিনজনকে আটক করা হয়। তাদের সাথে থাকা দুটি কালো ব্যাগে ৭টি পুটলিতে ১৩ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদকের মূল হোতা হান্নান পালিয়ে যায়।
ইত্তেফাক/এমআর
